নারায়ণগঞ্জ হত্যা
নারায়ণগঞ্জে তোষকে মোড়ানো অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ ও নির্যাতনের পর হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ফেলে রাখা হয়।